• হোম > আইন-অপরাধ | জাতীয় > রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২৫

  • রবিবার, ১৭ জুলাই ২০২২, ১৪:৪২
  • ৪৬৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) -এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (১৭ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৪০ পিস ইয়াবা, ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৫২ বোতল দেশিমদ ও ২৫টি চেতনা নাশক ইনজেকশন উদ্ধার করা হয়।

গতকাল শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা রুজু হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121635 ,   Print Date & Time: Monday, 1 June 2026, 09:21:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group