• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > অস্ত্র-ইয়াবাসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

অস্ত্র-ইয়াবাসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

  • রবিবার, ১৭ জুলাই ২০২২, ১৫:০৫
  • ৪৯৫

 ছবি: সংগৃহীত

ক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী আবু-বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনিরকে (৩৭) আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি দোনলা বন্দুক ও ১৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।

শনিবার (১৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মনির উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৭৬ ব্লকের নুর মোহাম্মদের ছেলে।

এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন’র কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খানের তত্ত্বাবধানে সঙ্গীয় ফোর্স ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৭৬ ব্লকের এফডিএমএন সদস্য আবুল হোসেনের বসতঘরের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি দেশীয় তৈরি দোনলা বন্দুক ও ১৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ওই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়।

তিনি জানান, আটক মনির পুলিশ সদরদপ্তরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এছাড়া তিনি আলোচিত ৬ মার্ডার এবং রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

মনিরের নামে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার কামরান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121639 ,   Print Date & Time: Wednesday, 20 May 2026, 02:38:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group