• হোম > ঢাকা > টঙ্গীতে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত

টঙ্গীতে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত

  • রবিবার, ১৭ জুলাই ২০২২, ১৭:৫৮
  • ৪৮৮

টঙ্গীতে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত

গাজীপুরের টঙ্গীতে তেলবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে টঙ্গী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার আব্দুর রাকিব বলেন, রবিবার দুপুর আড়াইটার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন টঙ্গী স্টেশনে প্রবেশ করেছিল। ট্রেনটি ৪নং প্লাটফর্ম থেকে ৫নং প্লাটফর্মে প্রবেশের সময় পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

তিনি আরও বলেন, অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছ। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ট্রেন উদ্ধারের কাজ করবে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121664 ,   Print Date & Time: Tuesday, 18 August 2026, 09:37:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group