• হোম > খেলা > দেশের চরম অবস্থায় স্থগিত লঙ্কা প্রিমিয়ার লিগ

দেশের চরম অবস্থায় স্থগিত লঙ্কা প্রিমিয়ার লিগ

  • সোমবার, ১৮ জুলাই ২০২২, ১১:১৬
  • ৫৭০

ছবি: সংগৃহীতরাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করায় থমকে গেল এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। শ্রীলঙ্কা ক্রিকেট নিজেদের ওয়েবসাইটে এক ঘোষণায় এবারের আসরটি স্থগিতের ঘোষণা দিয়েছে।

সূচি অনুযায়ী আগামী ১ আগস্টে শুরু হওয়ার কথা ছিল এবারের এলপিএল। ২০ দিনব্যাপী টুর্নামেন্টটি ২১ আগস্টের ফাইনালের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে রোববার (১৭ জুলাই) শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে নিশ্চিত করেছে এবার মাঠে গড়াচ্ছে না দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

মূলত, লঙ্কান প্রিমিয়ার লিগের সম্প্রচার সত্ত্ব কেনা কোম্পানি ও ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ এফজেডই (আইপিজি) এর অনুরোধে এমন সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121709 ,   Print Date & Time: Friday, 3 July 2026, 12:20:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group