• হোম > জাতীয় > সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রল পাম্প : জ্বালানি প্রতিমন্ত্রী

সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রল পাম্প : জ্বালানি প্রতিমন্ত্রী

  • সোমবার, ১৮ জুলাই ২০২২, ১২:৫৭
  • ৪৯৪

 ফাইল ছবি

লোডশেডিংয়ের সময় সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বিদ্যুৎ সংকট সমাধানে’ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে। পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং হবে। আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।’
অফিসের সময় কমানো যায় কি না, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121736 ,   Print Date & Time: Thursday, 11 June 2026, 09:16:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group