• হোম > সাহিত্য > নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

  • মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ১২:২২
  • ৩১০৪

 ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী আজ। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান তিনি।

দিনটি উপলক্ষে হুমায়ূন আহমেদের পরিবারের পক্ষ থেকে গাজীপুরের ‌পিরুজালী এলাকায় অবস্থিত নুহাশপল্লীতে প্রতি বছরের মতো কোরআনখানি, মিলাদ, দোয়া ও এতিম শিশুদের ম‌ধ্যে খাবার বিতর‌ণের আ‌য়োজন করা হ‌য়ে‌ছে।

হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন তাঁর দুই ছেলে নিষাদ ও নি‌নিতসহ ভক্ত‌দের উপ‌স্থি‌তি‌তে কবর জিয়ারত করেছেন।

নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, দিনটি উপলক্ষে সকাল থেকে কোরআনখানির আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে প্রয়াত হুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হুমায়ূন আহমেদের পরিবারসহ স্থানীয় মাদ্রাসার ছাত্র ও ইমামেরা এ দোয়া মাহফিলে অংশ নেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121826 ,   Print Date & Time: Friday, 7 August 2026, 11:53:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group