• হোম > আইন-অপরাধ | জাতীয় > রাজধানীতে মাদকবিরোধী অভিযান, ৬০ জন গ্রেফতার

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, ৬০ জন গ্রেফতার

  • মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ১৭:৩৬
  • ৪৭১

মাদকবিরোধী অভিযানে ৬০ জনকে গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সময় তাদের কাছ থেকে ৮ হাজার ২৪০ পিস ইয়াবা, ৭৬ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৩৬০ বোতল ফেনসিডিল ও ১৩০ গ্রাম নেশাজাতীয় আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121877 ,   Print Date & Time: Monday, 1 June 2026, 07:30:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group