• হোম > আওয়ামীলীগ | রাজনীতি > বঙ্গবন্ধু ও তার কন্যাকে নিয়ে কটূক্তি করলে জিভ কেটে নেব: বাহাউদ্দিন নাছিম

বঙ্গবন্ধু ও তার কন্যাকে নিয়ে কটূক্তি করলে জিভ কেটে নেব: বাহাউদ্দিন নাছিম

  • বুধবার, ২০ জুলাই ২০২২, ১৩:০৩
  • ৪০২

 ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শুধুমাত্র এক তারেক রহমানের জিভ আমরা কেটে নেব না। যারা জাতির পিতা ও জাতির পিতার কন্যাকে নিয়ে অন্যায় ভাষায় কথা বলবে, কটূক্তি করবে, অসম্মান করবে তাদের সবার জিভ আমরা কেটে নেব।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন।

বিএনপি কর্তৃক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর কুশপুতুল দাহ ও কটূক্তির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। বিএনপি জানে না কীভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হয়। তাদের সে শিক্ষা নেই। কীভাবে একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াতে হয়, তাদের সে শিক্ষা নেই। দেশের মানুষ জানে তাদের দলের লোকজনের মধ্যে মানবিক কোনো গুণ নেই। একটি দল পরিচালনা করতে যে গুণাগুণ প্রয়োজন সেটিও তাদের নেতাদের নেই।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি দুর্নীতিবাজ দল সেটি বারবার প্রমাণিত হয়েছে। বিএনপি মিথ্যাবাদী দল, তারা মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লজ্জা হওয়া উচিত কারণ তিনি মিথ্যাবাদী দুর্নীতিবাজ দলের মহাসচিব। দুর্নীতিবাজ, সন্ত্রাসী দলকে সন্ত্রাসী বললে তাদের গা জ্বালা করে।

হানিফ আরও বলেন, আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে কটূক্তি, চরিত্র হরণ ও অপপ্রচার করলে বিএনপি-জামায়াতকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন— আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মহিউদ্দিন আহম্মেদ মহি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121936 ,   Print Date & Time: Sunday, 1 February 2026, 11:35:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group