• হোম > বিনোদন > ‘পরাণ’ দেখতে চেয়ে পূজার পোস্ট, সাড়া দিলেন মিম

‘পরাণ’ দেখতে চেয়ে পূজার পোস্ট, সাড়া দিলেন মিম

  • বুধবার, ২০ জুলাই ২০২২, ১৬:৩৬
  • ৫৮৭

‘পরাণ’ দেখতে চেয়ে পূজার পোস্ট, সাড়া দিলেন মিম

‘সাইকো’ ছবির প্রচারে ব্যস্ত সময় পার করতে হচ্ছে ঢালিউড অভিনেত্রী পূজা চেরিকে। ছবির নায়ক জিয়াউল রোশানকে নিয়ে হলে হলে ঘুরছেন নায়িকা। এরইমধ্যে ঈদে মুক্তি পাওয়া ‌‘পরান’ ছবিটিও দেখতে চেয়েছেন পূজা। বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন পূজা। লিখেছেন, ‘পরান’ ছবিটি দেখতে চাই। সঙ্গে কান্নার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

‘পরান’ ছবিটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। পূজার পোস্টে সাড়া দিয়েছেন ‘পরান’র নায়িকা মিম। তিনি পূজার সঙ্গে ছবিটি দেখার প্রস্তাব করেছেন। পূজাও রাজি হয়েছেন তাতে।

এবারের ঈদে মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘পরান’ ও ‘সাইকো’ ছাড়া বাকি ছবিটি হলো ‘দিন: দ্য ডে’। ছবিটিতে অভিনয় করেছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121967 ,   Print Date & Time: Tuesday, 21 July 2026, 09:43:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group