• হোম > জাতীয় > অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত : সিইসি

অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত : সিইসি

  • বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২, ১৪:০৬
  • ৫৩১

 ফাইল ছবি

দেশে অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২১ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে ইসির সংলাপে এ কথা জানান তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, সংলাপে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে আমরা বারবার অনুরোধ করে যাচ্ছি।

নির্বাচনে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন উল্লেখ্য করে তিনি বলেন, পক্ষ-প্রতিপক্ষের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনে ভারসাম্য প্রতিষ্ঠা হয়ে থাকে। এতে সম্ভাব্য অনিয়ম, কারচুপি, দুর্নীতি, অর্থশক্তির বৈভব ও পেশিশক্তির প্রভাব বহুলাংশে নিয়ন্ত্রিত হতে পারে। এটা আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি।

সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান অধ্যাপক ড. এম এ মুকিতের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় আরও উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122069 ,   Print Date & Time: Sunday, 9 August 2026, 07:18:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group