• হোম > ঢাকা > মাদারীপুরে আশ্রায়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৭০টি পরিবার পেল স্থায়ী ঠিকানা

মাদারীপুরে আশ্রায়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৭০টি পরিবার পেল স্থায়ী ঠিকানা

  • বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২, ২০:৩৮
  • ৫৬৪

মাদারীপুরে আশ্রায়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৭০টি পরিবার পেল স্থায়ী ঠিকানা

কালকিনি,ডাসার প্রতিনিধিঃ আশ্রায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় ২৬ হাজার ২২৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় পর্যায়ের আওতায় কালকিনি ও ডাসার উপজেলায় স্থায়ী ঠিকানা পেল আরও ৭০টি পরিবার।

বৃহস্পতিবার (২১ জুলাই) ভার্চুয়ালি এই গৃহহীন ও ভূমিহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী। কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে পুর্নবাসিত কালকিনিতে ৫৪ টি ও ডাসারে ১৬ পরিবারের সদস্যদের জমির দলিল ও চাবি তুলে দেন কালকিনি নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা ও ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন।

এ সময় উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,কালকিনি সহকারী কমিশনার(ভুমি)মোঃ ইমরান হোসেন খান,উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা মোস্তফা কামাল, ডাসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম ফারুক,বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খাঁন,ডাসার ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই সিকদার, নবগ্রাম ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মোঃ ফারুক আহম্মদ- গোপালপুর, মোঃ কবির হোসেন- বালিগ্রাম,মোঃ ইলিয়াস হোসেন-ডাসার,মোঃ গোলাম মাওলা-কাজীবাকাই ইউনিয়ন। ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গন ভবন থেকে ভিডিও কনফারেন্স(ভার্চুয়াল)সংযুক্ত থেকে পুর্নবাসিত সদস্যদের সাথে সরাসরি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি আমার পিতার স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে পেরেছি। দেশের প্রতিটি নাগরিকের দেখার দ্বায়িত্ব আমার। আরও কোথায় কোথায় ভুমিহীন ও গৃহহীন আছে, খুঁজে দেখার জন্য প্রশাসনকে বলেছেন। তিনি বলেন,দেশের কেউ ভুমিহীন ও গৃহহীন থাকবে না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122097 ,   Print Date & Time: Monday, 2 February 2026, 03:04:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group