• হোম > বিনোদন > শমসেরা’য় রণবীরের অভিনয়ে হতাশ দর্শক, প্রথম দিনে আয় ১০ কোটি!

শমসেরা’য় রণবীরের অভিনয়ে হতাশ দর্শক, প্রথম দিনে আয় ১০ কোটি!

  • শনিবার, ২৩ জুলাই ২০২২, ১৭:২৮
  • ৫৫০

শমসেরা’য় রণবীরের অভিনয়ে হতাশ দর্শক, প্রথম দিনে আয় ১০ কোটি!

শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও সঞ্জয় দত্ত অভিনীত আলোচিত ছবি ‘শমসেরা’। মুক্তির প্রথম দিন সংগ্রহ করেছে ৯.৫০ থেকে ১১ কোটি রুপি। তবে ছবিটিতে রণবীর কাপুরের অভিনয়ে দর্শক হতাশ।

বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, মুক্তির দিন এ সিনেমা সংগ্রহ করেছে ৯.৫০ থেকে ১১ কোটি রুপি। একেবারেই অল্প সংগ্রহ দিয়ে শুরু হলো সিনেমাটির যাত্রা আর তা মাত্র ১০.১৫ কোটি রুপির মতো। আর এ সংগ্রহ সিনেমাটির ভবিষ্যতে প্রশ্নবোধক চিহ্ন রেখে গেল। যশরাজ ফিল্মসের সর্বশেষ সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর মতো ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে এ সিনেমার।

বাণিজ্য বিশ্লেষকেরা ভেবেছিলেন, এ সিনেমা কমপক্ষে ১২ থেকে ১৩ কোটি রুপি দিয়ে শুরু করবে। কিন্তু সেই ন্যূনতম আয়ও করতে পারল না।

আন্তর্জাতিক বক্স অফিসের কী খবর। বলিউড হাঙ্গামার দাবি, প্রথম দিন বিশ্বব্যাপী ১২০০ স্ক্রিনে প্রদর্শন করা হয়েছিল ‘শমসেরা’। অস্ট্রেলিয়ায় প্রথম দিন ৭৩ স্ক্রিন থেকে সংগ্রহ ৩৩.৪১ লাখ রুপি। নিউজিল্যান্ডের ২৫ স্ক্রিন থেকে প্রথম দিনের সংগ্রহ ৫.৯৮ লাখ রুপি।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক টুইট বার্তায় এ সিনেমাকে ‘এপিক ডিজাপয়েন্টমেন্ট’ আখ্যা দিয়েছেন। করণ মালহোত্রা পরিচালিত এ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বাণী কাপুর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122179 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 06:03:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group