• হোম > ঢাকা | বাংলাদেশ > ট্রেনের সাথে গার্মেন্টস যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

ট্রেনের সাথে গার্মেন্টস যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

  • রবিবার, ২৪ জুলাই ২০২২, ১০:৩৪
  • ৪৮২

 ছবি: সংগৃহীত

গাজিপুরের শ্রীপুরে জারিয়া অভিমুখী ৪৯ আপ বলাকা কমিউটারের সাথে গার্মেন্টস যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ট্রেনের সামনে বসে থাকা ২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৩০ জন।

রোববার (২৪ জুলাই) সকাল সাতটার দিকে মাইজাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গেট ম্যান না থাকায় ঘটনাস্থলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামান ফ্যাশনের শ্রমিকবাহী গাড়িটি কারখানায় যাচ্ছিলো। লেভেল ক্রসিংয়ে গেট নামানো না থাকায় রেললাইনে উঠে পড়ে বাসটি। সেসময় চলে আসে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন। বাসটিকে ঠেলে বেশ কিছুদূর নিয়ে যায় ট্রেনটি। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই নিহত হয় দু’জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। গেটম্যানের গাফিলতিতে এ দুর্ঘটনা বলে দাবি করেছেন স্থানীয়রা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122197 ,   Print Date & Time: Sunday, 2 August 2026, 08:26:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group