• হোম > বাংলাদেশ | রংপুর > মারা গেল পদ্মা ও সেতু, বেঁচে রইল স্বপ্ন

মারা গেল পদ্মা ও সেতু, বেঁচে রইল স্বপ্ন

  • সোমবার, ২৫ জুলাই ২০২২, ১১:০৫
  • ৭০১

 ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে গত ১৮ জুলাই তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম নামে এক মা। ওই শিশুদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। জন্মের ছয়দিন পর শনিবার (২৩ জুলাই) ‘পদ্মা’ নামের শিশুটি মারা যায়। এর একদিন পর আজ রোববার (২৪ জুলাই) রাতে ‘সেতু’ নামের শিশুটিও মারা গেছে। পদ্মা ও সেতুর মৃত্যুর পর এখন মায়ের কোলে শুধুই ‘স্বপ্ন’।

শিশুদের বাবা বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টা ১৫ মিনিটে সেতু নামের শিশুটিও মারা গেছে। শনিবার বিকেলে পদ্মা মারা যাওয়ার পর সেতু ও স্বপ্ন বেশ ভালো ছিল। হঠাৎ আজ সেতুও মারা গেছে।

পরিবার থেকে জানানো হয়েছে, গত ১৮ জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে স্বাভাবিকভাবে তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম। নবজাতকদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর শিশুদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122294 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 11:31:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group