• হোম > জাতীয় > বিএনপি হলো পৃথিবীতে মিথ্যার চ্যাম্পিয়ন: মায়া

বিএনপি হলো পৃথিবীতে মিথ্যার চ্যাম্পিয়ন: মায়া

  • সোমবার, ২৫ জুলাই ২০২২, ১৪:৫৮
  • ৫১১

 ছবি: সংগৃহীত

বিএনপি হলো পৃথিবীতে মিথ্যার চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে চৌধুরী মায়া এ কথা বলেন।

মায়া বলেন, বিএনপির নেতাকর্মীরা বলেন তাদেরকে সরকার আন্দোলনের সুযোগ দেয় না। অথচ প্রতিদিন তিন থেকে চারটি প্রোগ্রাম করেন তারা। রিজভী সাহেব তো কাঁথা-বালিশ নিয়েই বিএনপির অফিসে ঘুমান। বিএনপি হলো পৃথিবীতে মিথ্যার চ্যাম্পিয়ন।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু বলেন, শ্রীলঙ্কার অবস্থা দেখে বিএনপি উজ্জীবিত হয়েছে। অথচ তারা দেশপ্রেমিক হলে এ সংকটে জাতীয় ঐক্যের ডাকে যোগ দিতেন। জনগণ যদি রায় দেয় বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু তারা সহমর্মিতা না দেখিয়ে বিএনপি জনগণকে উসকানোর চেষ্টা করছে। কিন্তু জনগণ তাদের ফাঁদে পা দেবে না।

আলোচনা সভায় বঙ্গবন্ধু একাডেমির চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122325 ,   Print Date & Time: Friday, 20 March 2026, 05:25:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group