• হোম > খেলা > কলম্বিয়ার কাছে হার; ফাইনাল খেলা হলো না আর্জেন্টিনার

কলম্বিয়ার কাছে হার; ফাইনাল খেলা হলো না আর্জেন্টিনার

  • মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২, ১০:৫৩
  • ৭৬১

 ছবি: সংগৃহীত

কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে কোপা আমেরিকার ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হল আর্জেন্টিনার মেয়েদের।

গ্রুপ ‘এ’তে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফােইনালে উঠে স্বাগতিক কলম্বিয়া। অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের গ্রুপ ‘বি’ তে ছিল দ্বিতীয় স্থানে। ফিফা র‌্যাকিংয়েও ৭ ধাপ পিছিয়ে আর্জেন্টিনার মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়ে খেলে কলম্বিয়া। গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারছিল না তারা। ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেছেন কলম্বিয়ার লিন্দা লিজেথ।

বাকি সময়ে গোল শোধ দিতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা। কিন্তু ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে মাঠ ছাড়তে হয়। পরে আর গোল শোধ করতে পারেনি তারা।

আগামীকাল (২৭ জুলাই) ভোরে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কোপা আমেরিকা ফেমিনিনের সাতবারের চ্যাম্পিয়ন তারা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122390 ,   Print Date & Time: Monday, 13 July 2026, 10:09:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group