• হোম > বিনোদন > এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে নয়,তৃতীয় বিয়ে

এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে নয়,তৃতীয় বিয়ে

  • মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২, ১৩:৪০
  • ২৮৪৬

ছবি: সংগৃহীত

সর্ম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা।বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে এটি তার দ্বিতীয় বিয়ে। বিভিন্ন তথ্য বলছে, এটি তার দ্বিতীয় বিয়ে নয়, এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে।

২০০৭ সালে একটি পত্রিকায় পূর্ণিমার প্রথম বিয়ে বিচ্ছেদের খবর প্রকাশিত হয়। যে খবর থেকে জানা যায়,ব্যবসায়য়ী মোস্তাক কিবরিয়ার সাথে ২০০৫ সালে তার বিয়ে হয়। পরে ২০০৭ সালে তাদের বিচ্ছেদও হয়। বিচ্ছেদের পর ওই পত্রিকার সাক্ষাৎকারে পূর্ণিমা বলেছেন,বিয়ে করেছিলাম, তালাকও হয়ে গেছে। আমার জীবনের চরম ভুল সিদ্ধান্তের মাশুল দিলাম। পরে ওই বছরই চট্রগ্রামের ব্যবসায়ী আহমেদ ফাহাদ জামালকে বিয়ে করে পূর্ণিমা। একপর্যায়ে এই বিয়েও ভেঙ্গে যায়,তবে খবরটি গোপন রেখেছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

সবশেষ গত ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেছেন পূর্ণিমা। পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন  হযেছে। এ বিয়ে নিয়ে পূর্ণিমা বলেন,২০১৮ সালে একটি ইভেন্টে অথবা নাটকের শুটিংয়ে প্রথম পরিচয় হয় রবিনের সাথে। একসাথে কাজ করতে গিয়েই তাদের সর্ম্পক হয়েছে বলে তিনি জানিয়েছন।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122406 ,   Print Date & Time: Friday, 17 July 2026, 02:36:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group