• হোম > শিক্ষাঙ্গন > পবিপ্রবি শিক্ষক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পবিপ্রবি শিক্ষক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২, ১৯:৪১
  • ৫১২

পবিপ্রবি শিক্ষক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদুল আজহা পরবর্তী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ স্বদেশে চন্দ্র সামন্ত।

পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জিহাদ পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর এবিএম মাহবুব মুর্শেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির অন্যান্য শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122441 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 12:14:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group