• হোম > শিক্ষাঙ্গন > পবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটি: সভাপতি আনিস, সম্পাদক শাহিন

পবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটি: সভাপতি আনিস, সম্পাদক শাহিন

  • বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২, ০০:৪৭
  • ৪৬৪

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আনিস ও সম্পাদক শাহিন

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির ২০২২-২৩ কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে আনিসুর রহমান সভাপতি ও নুর মোহাম্মদ শাহিন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

বুধবার (২৭ জুলাই) পবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক এ বি এম মাহবুব মোর্শেদ খান, সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালী, সহকারী অধ্যাপক মো: মোমিন উদ্দিন, সহকারী অধ্যাপক মো: আবুবকর সিদ্দিকির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে দৈনিক মানবজমিনের ক্যাম্পাস প্রতিবেদক আনিসুর রহমানকে সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময়ের নুর মোহাম্মদ শাহিনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাজ্জাদ হোসেন (দৈনিক অধিকার), যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন (দৈনিক ভোরের ডাক), সাংগঠনিক-সম্পাদক মারছিফুল রিমন (দৈনিক বানিজ্য প্রতিদিন), দফতর ও প্রকাশনা সম্পাদক মো: জান্নাতীন নাঈম জীবন (প্রজন্ম নিউজ), কোষাধ্যক্ষ আবু হাসনাত তুহিন (দৈনিক মতবাদ)।

এছাড়াও কার্যকরী পরিষদের সদস্যরা হলেন সাইফুল আরেফিন (সময়ের খবর), ওয়াসিফা রহমান অরনি (জাগো বুলেটিন), আবির মাহমুদ (দৈনিক বরিশাল), ফারহা তৃণ (দৈনিক যুবকণ্ঠ) ও এস এম ওমর (News.dhaka24live)।

 ---


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122482 ,   Print Date & Time: Thursday, 19 March 2026, 04:40:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group