• হোম > বরিশাল | বাংলাদেশ > ভোলার লালমোহনে তিন কেজি গাঁজাসহ যুবক আটক

ভোলার লালমোহনে তিন কেজি গাঁজাসহ যুবক আটক

  • বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২, ১৩:১৩
  • ৫৩২

গাঁজাসহ যুবক আটক

ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে তিন কেজি গাঁজাসহ আঃ রহিম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের পূর্ব চর উমেদ ৭ নং ওয়ার্ডের হাফিজ উদ্দিন বাজারের মিজানের চায়ের দোকানের সামনে রাস্তার মোড়ে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আঃ রহিম উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চতলা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছেন সে একজন মাদক ব্যবসায়ী।

লালমোহন থানার ওসি তদন্ত এনায়েত হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার ধলিগৌরনগন ইউনিয়নের পূর্ব চর উমেদ ৭ নং ওয়ার্ডের হাফিজ উদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে মিজানের চায়ের দোকানের সামনের রাস্তার মোড়ে আঃ রহিম নামের এক যুবককে তিন (৩ কেজি) গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122523 ,   Print Date & Time: Thursday, 11 June 2026, 08:08:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group