• হোম > বিনোদন > পরিবারের সকলে মিলে “হাওয়া” সিনেমা দেখার অনুরোধ অন্তত জলিলের

পরিবারের সকলে মিলে “হাওয়া” সিনেমা দেখার অনুরোধ অন্তত জলিলের

  • বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২, ১৪:৩৫
  • ৫৫৪

অনন্ত-বর্ষাআলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল এবারে হাওয়া সিনেমা দেখার অনুরোধ।

আজ ২৮ শে জুলাই, বৃহস্পতিবার তার ফেসবুক ভেরিফাই পেজে পোস্ট দিয়ে বলেন, দর্শক আপনারা সবাই পরিবার নিয়ে হলে গিয়ে হাওয়া সিনেমা  উপভাগ করুন।আমি এই সিনেমার শুভকামনা জানাই।এক ভিডিও বর্তায় তিনি এ কখা বলেন।

আগামী ২৯ জুলাই দেশের ২৪ প্রেক্ষাগৃহে ‘হাওয়া’ মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে অধিকাংশ প্রেক্ষাগৃহের প্রথম ৩ দিনের টিকিট বিক্রি হয়ে গেছে।

প্রসঙ্গত, ‘হাওয়া’ প্রথম থেকেই আলোচনায় আছে। এরমধ্যে সবচেয়ে প্রশংসিত হয়েছে হাশিম মাহমুদের কথা ও সুরের গান ‘সাদা সাদা কালা কালা’র জন্য। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচারস লিমিটেড।

উল্লেখ্য এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এগুলো হলো ‘পরাণ’, ‘সাইকো ও ‘দিন দ্য ডে’। এরমধ্যে প্রথম সপ্তাহে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122531 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 01:46:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group