• হোম > বিএনপি | রাজনীতি > নির্দলীয় সরকারের দাবি পাশ কাটাতে নানা অপকর্ম হচ্ছে: মির্জা ফখরুল

নির্দলীয় সরকারের দাবি পাশ কাটাতে নানা অপকর্ম হচ্ছে: মির্জা ফখরুল

  • বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২, ১৫:১০
  • ৪৫১

 ছবি: সংগৃহীত

নির্দলীয় সরকারের দাবি পাশ কাটাতেই সরকার সাম্প্রদায়িক হামলার মতো নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় বিএনপি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল জানিয়েছেন, জনশুমারিতে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কমে গেছে শতকরা এক ভাগেরও বেশি। অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখনই সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। ভিন্ন সম্প্রদায়ের সম্পত্তি দখল করেছে সরকারেরই লোকজন।

এ সময় পুলিশের গুলিতে ঠাকুরগাঁওয়ে শিশু হত্যার অভিযোগ করে এর প্রতিবাদ জানান তিনি। অবিলম্বে দায়ীদের গ্রেফতারের দাবি জানান তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122537 ,   Print Date & Time: Sunday, 21 June 2026, 08:05:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group