• হোম > বিনোদন > পরীমণির ‘স্বাদের সাধ’

পরীমণির ‘স্বাদের সাধ’

  • বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২, ১৬:২৮
  • ৪৫৯

 পরীমণির

অনাগত সন্তানের অপেক্ষায় আপাতত সিনেমার কাজ থেকে দূরে আছেন চিত্রনায়িকা পরীমণি। বাসার বাইরেও তার দেখা নেই বললেই চলে। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ঠিকই নজরে আছেন পরী।

বুধবার (২৭ জুলাই) পরীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন নায়ক ইয়াশ রোহানের মা অভিনেত্রী শিল্পী সরকার অপু। তিনি অন্তঃসত্ত্বা পরীর জন্য নানা পদের খাবার রান্না করে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে উপহার হিসেবে দুটো শাড়িও নিয়ে যান। সেই মায়ের দেওয়া শাড়ি পরেই তার হাতের রান্না করা খাবার খেয়েছেন পরী।

ফেসবুকে মায়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘আজ মা এসেছিল, তার হাতের এত্ত পদের রান্না করা খাবার নিয়ে। শুধু কি রান্না! ফুল, এক জোড়া শাড়ি, জামা আর এত্তগুলো আদর! এই যে একটা শাড়ি পরেও ফেললাম।’

তিনি আরও লিখেছেন, ‘মা শিল্পী সরকার অপু। এই মাকে আমি পেয়েছি স্বপ্নজাল থেকে। এমন করেই আদর দিও বাকি জীবন। আমি তোমাকে অনেক ভালোবাসি।’

পরীর সেই পোস্টের নিচে নেটিজেনরা ভালোবাসার বার্তায় ভরিয়ে দিয়েছেন। নায়িকার আরেক মা নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘তুমি তো তুমি। তোমাকে আদর না করে কেউ পারে। অনেক ভালোবাসা পরীমণি।’

সম্প্রতি পরীমণির কিছু ছবি নেটিজেনদের নজর কেড়েছে। ছবিতে নায়িকার বেবি বাম্প স্পষ্ট। ঢালি পাড়ার ভবিষ্যৎ মায়ের সেসব ছবিতে ভালোবাসা ও শুভ কামনা জানিয়েছেন নেটিজেনরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122555 ,   Print Date & Time: Saturday, 16 May 2026, 04:01:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group