• হোম > খেলা > তরুণ বা বৃদ্ধ, এটা নিয়ে ইদানিং বেশি কথা হচ্ছে:তামিম

তরুণ বা বৃদ্ধ, এটা নিয়ে ইদানিং বেশি কথা হচ্ছে:তামিম

  • শনিবার, ৩০ জুলাই ২০২২, ০৯:৪৩
  • ৫৫৬

 তামিম ইকবাল

নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ শনিবার। তাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাঠানো হয়েছে তরুণদের। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডটা আগের মতোই।

জিম্বাবুয়ে বিপক্ষে পরিষ্কারভাবেই ফেভারিট বাংলাদেশ দল। তার ওপর পঞ্চাশ ওভারের এই সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ নয়। স্বাভাবিকভাবেই বেঞ্চের শক্তি পরীক্ষা করে নেওয়ার বড় সুযোগ টাইগারদের সামনে। তবে সেই পরীক্ষা-নিরীক্ষার মধ্যে হয়তো যাবে না টাইগাররা।

এই সফরে অংশ নিতে শুক্রবার রাতে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ।এসময় তিনি বলেন, আমার কাছে মনে হয় না তরুণ বা বৃদ্ধ, এটা নিয়ে ইদানিং বেশি কথা হচ্ছে। যারা ক্যাপাবল, তারাই সুযোগ পাবে। সেরা একাদশ আমরা বেছে নেব।

তিনি বলেন, ১৫ জনে অনেক সময় অনেকে গেম টাইম পায় না। এরকম যদি সুযোগ থাকে, আমরা খেলাতে পারি, দলের জন্য ভালো হবে। কিন্তু যেটা বললাম, এটা আন্তর্জাতিক ক্রিকেট, আন্তর্জাতিক সিরিজ। পাড়ার কোনো খেলা না যে, আমি একে-ওকে খেলালাম। যে ডিজার্ভ করে জায়গা, সে অবশ্যই খেলবে।

তামিম দাবি করেন, এখন তরুণদের যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে। আমার তো মনে হয় তরুণরা সব সুযোগই পাচ্ছে এখন। একটা দলে ১৫ জন থাকে, সবাইকে তো খেলানোর সুযোগ থাকে না। আপনি যদি শেষ সিরিজেও দেখেন, তরুণরাই খেলেছে। এই সিরিজে মুশফিক ঢুকছে, সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122580 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 01:12:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group