• হোম > জাতীয় > ঢাকায় ভার‌তের নতুন হাইক‌মিশনার প্রণয় ভার্মা

ঢাকায় ভার‌তের নতুন হাইক‌মিশনার প্রণয় ভার্মা

  • শনিবার, ৩০ জুলাই ২০২২, ১০:১৭
  • ৫২৫

ছবি: সংগৃহীত

প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসাবে নিয়োগ দিয়েছে ভারত।

শুক্রবার (২৯ জুলাই ) ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, বর্তমানে ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় ভার্মা। বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ভার‌তের ফরেন সার্ভিসে যোগ দেন প্রণয় কুমার। এরপর কূটনীতিক হিসেবে হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে বি‌ভিন্ন প‌দে দা‌য়িত্ব পালন ক‌রেন তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122590 ,   Print Date & Time: Thursday, 7 May 2026, 02:22:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group