• হোম > বরিশাল | বাংলাদেশ > ভোলায় ডাকাত দলের সক্রিয় এক সদস্য আটক

ভোলায় ডাকাত দলের সক্রিয় এক সদস্য আটক

  • শনিবার, ৩০ জুলাই ২০২২, ১৬:৪৬
  • ৪৭৯

ডাকাত দলের সক্রিয় সদস্য আটক
ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে তাজউদ্দিন ওরফে তাজু (৪২) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত তাজউদ্দিন ওরফে তাজু উপজেলার লালমোহন ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য তাজউদ্দিন ওরফে তাজুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে লালমোহন ও চরফ্যাশন থানায় চুরি-ডাকাতিসহ ৮ টি মামলা রয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122646 ,   Print Date & Time: Tuesday, 9 June 2026, 03:47:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group