• হোম > বিনোদন > প্রথম দিনেই আয় ৩৫ কোটি রুপি

প্রথম দিনেই আয় ৩৫ কোটি রুপি

  • সোমবার, ১ আগস্ট ২০২২, ১৩:৫১
  • ৫১১

 ছবি: সংগৃহীত

একের পর এক বলিউড ছবি যেখানে মুখ থুবড়ে পড়ছে সেখানে চমক দেখাচ্ছে দক্ষিণী ছবি। সম্প্রতি মুক্তি পাওয়া রণবীর কাপুরের ‌‘শমশেরা’ বক্স অফিসে ভালো করতে পারেনি। গত ২৮ জুলাই মুক্তি পাওয়া দক্ষিণী ছবি ‘বিক্রান্ত রোনা’ প্রথম দিনেই আয় করেছে ৩৫ কোটি ৩৫ লাখ রুপি। সারা বিশ্বব্যাপী এ আয় হয়েছে ছবিটির। এর মূল চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা কিচ্ছা সুদীপ।

বৃহস্পতিবার মোট আড়াই হাজার পর্দায় ‘বিক্রান্ত রোনা’ ছবিটি মুক্তি পেয়েছে। গত ২২ জুলাই ৫ হাজার ২৫০টি পর্দায় মুক্তি পেয়েছিল রণবীরের শমশেরা। ‘বিক্রান্ত রোনা’ একটি সুপারহিরো থ্রিডি ঘরানার ছবি। ছবিটির ভিজুয়াল ইফেক্টস নিয়ে কাজ করেছেন ৮০০ এর বেশি শিল্পী।

সালমান খান ফিল্মসের পরিবেশনায় কানাড়া, হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় ‘বিক্রান্ত রোনা’ মুক্তি পেয়েছে। ছবিতে বিশেষ চরিত্রে আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। মুক্তির প্রথমদিনে সর্বাধিক আয়কারী কানাড়া ভাষার ছবির তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘বিক্রান্ত রোনা’। প্রথম স্থানে আছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। এরপরেই আছে ‘জেমস’, ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ ও ‘৭৭৭ চার্লি’।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122790 ,   Print Date & Time: Saturday, 1 August 2026, 11:48:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group