• হোম > ব্যবসা বাণিজ্য > জয়পুরহাটে আওয়ামীলীগ নেতার শোক ও স্বরণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে আওয়ামীলীগ নেতার শোক ও স্বরণ সভা অনুষ্ঠিত

  • সোমবার, ১ আগস্ট ২০২২, ১৭:০২
  • ৫৩৭

 আব্বাস আলী মন্ডলের স্বরণ ও শোক সভা অনুষ্ঠিতজয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেটের পিতা বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা, সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডলের স্বরণ ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ শোক সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা সামছুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট- ০১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সাধারন স্পাদক জাকির হোসেন মন্ডল, সহ-সভাপতি এ্যাড.মোমিন আহমেদ চৌধুরী, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, গোলাম হাক্কানী, রাজা চৌধুরী, মহসিন আলী, জাহিদুল আলম বেনু, জয়পুরহাট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দত্ত,জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি উপজেলা চেয়াম্যান মনিরুল শহীদ মুন্না,পাঁচবিবি পৌরসভার নব নির্বাচিত মেয়র হাবিবুর রহমান হাবিব,আক্কেলপুরের মেয়র শহীদুল ইসলাম চৌধুরী,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বরণ সভায় ৭৫ পরবর্তী জয়পুরহাট জেলায় আওয়ামীগকে সুসংঘটিত করতে মরহুম আব্বাস আলী মন্ডলের অবদান ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার ভূমিকা নিয়ে আলোচনা হয়।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122829 ,   Print Date & Time: Saturday, 8 August 2026, 03:17:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group