• হোম > বিনোদন > আল্লাহ একসঙ্গে থাকার তৌফিক দান করুন’

আল্লাহ একসঙ্গে থাকার তৌফিক দান করুন’

  • মঙ্গলবার, ২ আগস্ট ২০২২, ১৪:০১
  • ৪৬৭

 ছবি: সংগৃহীত

১৯৯৪ সালে পরিচালক দিলিপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে নির্মাণ করেন ‘দোলা’ সিনেমা। এটি দিয়েই একসঙ্গে পথচলা শুরু হয় তাদের। এক সময় তারা পর্দার প্রেমের গল্প থেকে বাস্তবে প্রেমে জড়িয়ে পড়েন। তার পর প্রেম থেকে ভালোবাসা। পরবর্তীতে পূর্ণতা পায় বিয়েতে।

১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন চলচ্চিত্রের অন্যতম সফল এ জুটি। সুখে-দুঃখে ভালোবেসে দুজন দুজনার হয়ে দেখতে দেখতে দাম্পত্য জীবনের ২৭টি বছর পার করেছেন প্রেমময় জীবন। ওমর সানী-মৌসুমীর সুখের সংসার আলোকিত করেছে দুই সন্তান। একজন পুত্র ফারদিন ও অন্যজন কন্যা ফাইজা।

সম্প্রতি ফারদিনকে বিয়ের পিঁড়িতে বসিয়ে রীতিমতো মুরব্বির খাতায় নাম লেখালেন মৌসুমী-সানী। আজ এই জুটির বিবাহবার্ষিকী।

এ প্রসঙ্গে মঙ্গলবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ এক পোস্ট দিয়েছেন ওমর সানী। তিনি লেখেন, “আল্লাহ একসাথে থাকার তৌফিক দান করুন বাকি জীবন, শুভ বিবাহবার্ষিকী মৌসুমী।”

প্রসঙ্গত, এক্সেল ফিল্মসের ব্যানারে জাহিদ হোসেনের পরিচালনায় দীর্ঘদিন পর জুটি বেঁধে অভিনয় করছেন ‘সোনার চর’ সিনেমায়। ওমর সানী-মৌসুমী-জায়েদ খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি, শিখা কর্মকার, শিউলি, স্নিগ্ধাসহ অনেকেই।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122891 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 12:14:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group