• হোম > খেলা > বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি

বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি

  • বুধবার, ৩ আগস্ট ২০২২, ১১:৪৮
  • ৫৫০

ছবি: সংগৃহীত

বিগ ব্যাশের এবারের আসরের জন্য ১৮০ জনেরও বেশি বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। তবে বিগ ব্যাশের আয়োজকরা বুধবার ৯৮ জন বিদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছেন।

এর মধ্যে বাংলাদেশের তিনজন ক্রিকেটার রয়েছে। দুই পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলামের সঙ্গে নাম দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা রিপন মণ্ডল।

আগামী ২৮ আগস্ট বিগ ব্যাশের ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেদিনই চূড়ান্ত হয়ে যাবে কোনো ক্রিকেটার দল পেয়েছেন জনপ্রিয় এই লিগে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122929 ,   Print Date & Time: Sunday, 16 August 2026, 04:56:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group