• হোম > আন্তর্জাতিক > করাচিতে গ্রেনেড বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত

করাচিতে গ্রেনেড বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত

  • বুধবার, ৩ আগস্ট ২০২২, ১৩:৩৯
  • ৫৪১

 ছবি: সংগৃহীত

পাকিস্তানের বন্দর নগরী করাচির গার্ডেন এলাকায় পুলিশ সদর দফতরের ভেতর গ্রেনেড বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার স্থানীয় জিও নিউজ এই খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, পুলিশ সদর দফতরের গোলাবারুদ ডিপোর ভেতর বিস্ফোরণ ঘটে। এতে দুই পুলিশ সদস্য নিহত ও একজন আহত হন।

তবে এটি অন্তর্ঘাতমূলক কিংবা দুর্ঘটনা খবরে সেটা উল্লেখ করা হয়নি।

নিহতরা হলেন কনস্টেবল সাবির ও শাহজাদ। আহত ব্যক্তি অস্ত্র ডিপোর ইনচার্জ ইন্সপেক্টর সাইদ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122961 ,   Print Date & Time: Friday, 7 August 2026, 09:51:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group