• হোম > জাতীয় > সরকারের চলমান অগ্রগতির প্রশংসা করলেন ইউএসটিডিএ ডিরেক্টর

সরকারের চলমান অগ্রগতির প্রশংসা করলেন ইউএসটিডিএ ডিরেক্টর

  • বুধবার, ৩ আগস্ট ২০২২, ১৪:৫৬
  • ৪৪৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের চলমান অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন ইউএস ট্রেড এন্ড ডেভেলপমেন্ট এজেন্সির (ইউএসটিডিএ) ডিরেক্টর মিস এনো ইবোং। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে অব্যাহত অগ্রগতিতে আমেরিকা সরকারের সহযোগিতার কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

গেল ১ আগস্ট ইউএসটিডিএ’র ডিরেক্টর ওয়াশিংটন ডিসির সদর দপ্তরে সফররত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সাথে সাক্ষাতকালে এসব কথা বলেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশের অগ্রগতিতে আমেরিকা সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ধন্যবাদ জানানোর পাশাপাশি একে অপরের মাঝে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নৌপরিবহন প্রতিমন্ত্রী ইউএসটিডিএ’র আমন্ত্রণে এবং ইউএসটিডিএ আয়োজিত ‘বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশনে’ অংশ নিতে ইউএস সফর করছেন। তিনি আমেরিকার ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, ভিক্সবার্গ এবং নিউ আরলিনস সফরের উদ্দেশে গমন করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122963 ,   Print Date & Time: Tuesday, 17 March 2026, 06:23:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group