• হোম > জাতীয় > ‘বাংলাদেশকে ঋণ দিতে রাজি আইএমএফ’

‘বাংলাদেশকে ঋণ দিতে রাজি আইএমএফ’

  • বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২, ১৪:০২
  • ৫৫৫

 ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, সক্ষমতা বিবেচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ঋণ দিতে রাজি হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, সারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দেশের কোথাও যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকে সরকার কঠোর মনিটরিং করবে। কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে সারের বেশি দাম নেওয়া হলে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

তিনি বলেন, বিএনপি আমলে কৃষক সার না পেয়ে প্রতিবাদ করায় ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। ফলে সারের দাম বৃদ্ধিতে বিএনপিসহ কিছু দলের উদ্বেগ প্রকাশ চরম নির্লজ্জতার প্রমাণ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123046 ,   Print Date & Time: Saturday, 17 October 2026, 02:38:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group