• হোম > শিক্ষাঙ্গন > রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম স্বয়ংক্রিয়করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম স্বয়ংক্রিয়করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২, ২০:১৫
  • ৫৫৪

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম স্বয়ংক্রিয়করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বয়ংক্রিয়করণ বিষয়ে সফটওয়্যার ফার্ম “অরেঞ্জ বিডি” এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

বৃহস্পতিবার ( আগস্ট) বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সভাকক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও অরেঞ্জ বিডি এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বয়ংক্রিয়করণ বিষয়ের অরেঞ্জ বিডির পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা প্রদর্শন করা হয় এবং কিভাবে বিশ্ববিদ্যালয়ে এই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম ও অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ এবং অরেঞ্জ বিডি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিও জনাব মোঃ আশরাফুল কবির ও অন্যান্যরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123075 ,   Print Date & Time: Tuesday, 14 July 2026, 05:14:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group