• হোম > ঢাকা > ডাসারে মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী পালন

ডাসারে মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী পালন

  • শুক্রবার, ৫ আগস্ট ২০২২, ২৩:৫২
  • ৪৪৩

ডাসারে মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী পালন

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে ডাসার উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়,মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসন উদ্যোগে ডাসার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান,বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় প্রতিনিধি ও সুশিল সমাজ এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন এর সভাপতিত্বে ডাসার উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতি হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সরকারি শেখ হাসিনা একাডেমী এ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডাসার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ মোঃ হাসানুজ্জামান,ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ এ্যান্ড বিশ্ববিদ্যালেয়ের অধ্যক্ষ ড. খন্দকার মোহাম্মদ সোহেল,শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ র্দূলভ আনন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার,ডাসার উপজেলার পাচ ইউনিয়নের চেয়ারম্যানগন,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকবৃন্দ,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সুশিল সমাজ এবং বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123091 ,   Print Date & Time: Monday, 8 June 2026, 01:41:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group