• হোম > জাতীয় | সিলেট > চুনারুঘাটে ছেলের হাতে মা খুন, গ্রেফতার ছেলে

চুনারুঘাটে ছেলের হাতে মা খুন, গ্রেফতার ছেলে

  • শনিবার, ৬ আগস্ট ২০২২, ০০:০২
  • ৪৫৪

চুনারুঘাটে ছেলের হাতে মা খুন, গ্রেফতার ছেলে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি গাঢ়টিলা এলাকায় সঞ্জীলা সাংমা (৬৫) নামে এক নারী খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, পারিবারিক বিরোধের জের ধরে মা ছেলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে ছেলে দ্রুবেশ সাংমা (২৫), তার মাকে থাপ্পড় দিলে মাটিতে পড়ে যায়। এরপর কাঠের চেয়ার দিয়ে পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

শুক্রবার সকালে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন এবং অভিযুক্ত ছেলে দ্রুবেশ সাংমাকে গ্রেফতার করেন।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ছেলে দ্রুবেশ সাংমাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123093 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 07:04:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group