• হোম > বিএনপি | রাজনীতি > রাজধানীতে বিএনপির হারিকেন মিছিল

রাজধানীতে বিএনপির হারিকেন মিছিল

  • রবিবার, ৭ আগস্ট ২০২২, ০৯:৪৩
  • ৫২১

 ছবি: সংগৃহীত

দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যেই হঠাৎ করে জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

শনিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হারিকেন মিছিলে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

হারিকেন মিছিলটি কাকরাইল মোড় ঘুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সভা করে।

সভায় রুহুল কবির রিজভী বলেন, নিশিরাতের ভোট ডাকাতির সরকার দেশের মানুষকে লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রেখেছে। এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেকর্ড করেছে। তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান।

তিনি বলেন, ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে অবৈধ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী গুলি চালিয়ে দুইজনকে হত্যা ও অনেককে আহত করেছে। কিন্তু এই হত্যার প্রতিশোধ জনগণ নিবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থে এবং সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ অনেকে


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123205 ,   Print Date & Time: Thursday, 18 June 2026, 05:50:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group