• হোম > ক্রিকেট > টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • রবিবার, ৭ আগস্ট ২০২২, ১৩:১৫
  • ৪৯৭

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় রবিবার দুপুর ১টা ১৫ মিনিটে খেলা শুরু হবে।

দ্বিতীয় ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অন্যদিকে পাঁচটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে টাইগারদের ৫ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। তাই এই ম্যাচ জিতে সিরিজ হার ঠেকাতে মরিয়া সফরকারীরা।

হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আর চোটের কারণে মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখা হয়েছে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123233 ,   Print Date & Time: Thursday, 16 July 2026, 09:28:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group