• হোম > জাতীয় পার্টি > সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ডেকেছে জাতীয় পার্টি

সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ডেকেছে জাতীয় পার্টি

  • রবিবার, ৭ আগস্ট ২০২২, ১৪:১৭
  • ১৪৪১

সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ডেকেছে জাতীয় পার্টি

জ্বালানি তেলের মুল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে দুই দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি। রবিবার (৭ আগস্ট) বনানীতে দলীয় কার্যালয় মিলনায়তনে দলের চেয়ারম্যান জিএম কাদের এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত কো-চেয়ারম্যানদের এক সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ৩টায় কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জ্বালানি তেলের মুল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। বুধবার (৯ আগস্ট) সারাদেশে বিভাগীয়, জেলা, উপজেলা ও সকল ইউনিটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123251 ,   Print Date & Time: Saturday, 21 March 2026, 01:55:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group