• হোম > রাজশাহী > জয়পুরহাটে সেচ্ছাসেবক লীগের নেতাকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে দূবৃর্ত্তরা

জয়পুরহাটে সেচ্ছাসেবক লীগের নেতাকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে দূবৃর্ত্তরা

  • রবিবার, ৭ আগস্ট ২০২২, ১৯:২৩
  • ৫৭১

জয়পুরহাটে সেচ্ছাসেবক লীগের নেতাকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে দূবৃর্ত্তরা

জয়পুরহাট প্রতিনিধিঃ দূবৃর্ত্তদের হামলায় জয়পুরহাটে জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে । শনিবার (৬ ই আগষ্ট) দিবাগত রাত ১২ টার দিকে শহরের আদর্শ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকায় একটি ছাত্রাবাসে সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল পড়াশোনা করেন । রাত ১২ টার দিকে হেলমেট পরিহিত অজ্ঞাত এক ব্যাক্তি রাসেলকে খোঁজ করে ও রাসেল কে ছাত্রাবাসের বাহিরে আসতে বলে। এসময় রাসেল ছাত্রাবাসের বাহিরে আসলে ৫-৭ জনের একটি দূর্বৃত্তর গ্রুপ লোহার রড দিয়ে এলোপাতারি মারধর করে তাকে ফেলে রেখে চলে যায়। ছাত্রাবাসের অনন্য ছাত্ররা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে জয়পুরহাট থানার ওসি একে এম আলমগীর জাহান বলেন, খবর পেয়ে রাতেই ওই ছাত্রাবাস এলাকায় ঘটনাস্থল ও হাসপাতাল পরিদশর্ন করেছি । এখন পর্যন্ত লিখিত অভিযোগ বা মামলা আসেনি, লিখিত অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123290 ,   Print Date & Time: Monday, 17 August 2026, 07:05:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group