• হোম > বাংলাদেশ | সিলেট > মাধবপুরে পুলিশের অভিযানে গাজা সহ মাদক গ্রেফতার

মাধবপুরে পুলিশের অভিযানে গাজা সহ মাদক গ্রেফতার

  • মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২, ০৯:৩৪
  • ৬০২

পুলিশের অভিযানে গাজা সহ মাদক গ্রেফতার

(হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ ( বায়ান্ন) কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (০৮ আগষ্ট ২২) ইং ভোর ০৫.১৫ ঘটিকার সময় তেলিয়াপাড়ায় পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান এর নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অত্র থানার শাহপুর (লোহাইদ) গ্রামের মহিউদ্দিন (৩২) এর বসত ঘরে অভিযান পরিচালনা করিয়া ৫২ কেজি গাঁজা সহ হৃদয় মিয়া(২৫) পিতা-মোঃ বেনু মিয়া, সাং-ভান্ডারোয়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ কে আটক করা হয় ।

আটককৃত আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিষয় টি নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক তিনি জানান।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে প্রতিদিন অব্যাহত রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123407 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 07:04:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group