• হোম > বিনোদন > প্রযোজনায় মাহি, স্বামীকে নিতে চান নায়কের চরিত্রে

প্রযোজনায় মাহি, স্বামীকে নিতে চান নায়কের চরিত্রে

  • মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২, ১০:২১
  • ৬০৬

 ছবি: সংগৃহীত

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল- অভিনয় ছেড়ে দিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে পরে তিনি নিজেই জানান যে, পুরোপুরি অভিনয় ছাড়ছেন না। শোনা গেছে, চলচ্চিত্র প্রযোজনায় আসছেন ঢাকাই সিনেমার আলোচিত এ অভিনেত্রী।

মাহিয়া মাহি জানিয়েছেন, ব্যবসার সাথে যুক্ত হয়েছেন বলে অভিনয় ছাড়ছেন- এমন কিছু নয়। আগে একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন এ নায়িকা। এখন বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মাহি আরও জানান, এখন থেকে সিনেমা প্রয়োজনা করবেন তিনি। করবেন বিনিয়োগও। আর নিজের প্রযোজিত প্রথম সিনেমায় নায়কের চরিত্রে নিতে চান স্বামী রাকিব সরকারকেই। তবে কবে নাগাদ তিনি প্রযোজনায় নামবেন, সে প্রসঙ্গে স্পষ্ট কিছু জানাননি মাহি।

প্রসঙ্গত, গাজীপুর নিবাসী ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সাথে সংসার করছেন মাহি। স্বামীর প্রেরণায়ই তিনি পুরোদস্তুর ব্যবসায়ী হয়ে উঠেছেন বলে জানা গেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123429 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 08:04:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group