• হোম > বাংলাদেশ | রংপুর > ভালোবাসার টানে মিশরীয় তরুণী দিনাজপুরে

ভালোবাসার টানে মিশরীয় তরুণী দিনাজপুরে

  • মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২, ১৪:৪২
  • ৬৮৮

 ছবি: সংগৃহীত

ভাষা-সংস্কৃতির ভেদাভেদ ভুলে বাংলাদেশিকে বিয়ে করে সুদূর মিশর থেকে বাংলাদেশে এসে ঘর-সংসার শুরু করেছে নুরহান (২০) নামে এক মিশরীয় তরুণী। দিনাজপুরের সমশের আলী (৩৫) বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের অর্জনুহার গ্রামের কৃষক বাদশা মিয়ার ছেলে। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তারা।

দিনাজপুরের সমশের আলী (৩৫) কাজের সুবাদে মিশরে ছিলেন চার বছরেরও বেশি সময়। সেখানেই পরিচয় হয় সেই দেশের তরুণী নুরহানের (২০) সঙ্গে। সম্পর্কের দুই মাসের মাথায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিনদেশি এই তরুণ-তরুণী। বিয়ের চার বছর পর সুদূর মিশর থেকে দুই সন্তানসহ গত ১০ জুলাই স্বামীর বাড়ি দিনাজপুরে এসেছেন নুরহান। নুরহান ও সমশেরের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বড় মেয়ের নাম রুকাইয়া (৩) এবং ছেলে ইয়াসিন (১১ মাস)। সমশের মিশরের কায়রো শহরে নিজস্ব গার্মেন্টস প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন।

ভিনদেশিদের ভালোবাসার টানে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আসার ঘটনা অহরহ ঘটলেও ভিনদেশি ছেলেকে বিয়ে করে নিজ দেশ ছেড়ে একটি অপরিচিত দেশে ঘর সংসার গড়ে তোলার ঘটনা বিরল। ভিনদেশি নববধূ ঘরে আসায় খুশির আমেজ বিরাজ করছে শমসের পরিবারের মাঝে।

পাশাপাশি বিদেশি বধূ আসার খবরে আশপাশের এলাকার মানুষের পদচারনায় মুখরিত শমসেরের বাড়ির আঙ্গিনা। সমশেরকে বিয়ে করে নুরহান এখন পুরোদমে বাঙালি গৃহবধূ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123467 ,   Print Date & Time: Friday, 20 February 2026, 09:06:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group