• হোম > আইন-অপরাধ > অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • বুধবার, ১০ আগস্ট ২০২২, ০৯:৫৭
  • ৫৫৯

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

(হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনাকালে অতিরিক্ত দামে জ্বালানিতেল বিক্রি ও ওজনে কম দেওয়ার অপরাধে ৩ জন বিক্রেতাকে সর্বমোট ২৫,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (০৯ আগষ্ট ২২) ইং দুপুরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এছাড়া বাসষ্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অধিক ভাড়া আদায় করা হচ্ছে কিনা তাও যাচাই করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজস্ট্রেট মোঃ আশাদুল হক ও মোঃ মঈন খান এলিস। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন র‍্যাব ৯ সিপিসি ১ হবিগঞ্জ এর একটি দল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123497 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 06:30:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group