• হোম > আইন-অপরাধ > ভোলায় ৫’শত গ্রাম গাঁজাসহ যুবক আটক

ভোলায় ৫’শত গ্রাম গাঁজাসহ যুবক আটক

  • বুধবার, ১০ আগস্ট ২০২২, ১০:১০
  • ৪২৬

গাঁজাসহ যুবক আটক

ভোলা প্রতিনিধি: ভোলায় ৫’শত গ্রাম গাঁজাসহ মো. শামীম (৩০) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১ টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম চরকালি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. শামীম লালমোহন উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড পশ্চিম চর উমেদ এলাকার বাসিন্দা।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ শেখ মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে  ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম চরকালি এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ তাছলিমা বেগমের বসত বাড়ির উঠান থেকে মো. শামীম নামের এক যুবককে ৫’শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123501 ,   Print Date & Time: Wednesday, 25 March 2026, 04:46:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group