• হোম > আন্তর্জাতিক > ডিজিটাল মুদ্রা চালু করছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক

ডিজিটাল মুদ্রা চালু করছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক

  • বুধবার, ১০ আগস্ট ২০২২, ১০:২৪
  • ৬১৯

 ছবি: সংগৃহীত

ডিজিটাল মুদ্রা চালুর উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা (সিবিডিসি) প্রবর্তনের মাধ্যমে সম্ভাব্য অর্থনৈতিক সুবিধাগুলো পরীক্ষা-নিরীক্ষার পরিকল্পনা উন্মোচন করেছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, আরবিএ সিবিডিসি’র জন্য ‘উদ্ভাবনী ব্যবহারবিধি (ইউজ কেস) এবং ব্যবসায়িক মডেলগুলো’ অন্বেষণ করতে এবং প্রযুক্তিগত, আইনি এবং নিয়ন্ত্রক অবধান বা বিবেচনাগুলো আরও ভালভাবে বোঝার জন্য বছরব্যাপী একটি পাইলট প্রকল্প পরিচালনা করবে।

এক্ষেত্রে আরবিএ সরকার-সমর্থিত শিল্প গোষ্ঠী ‘ডিজিটাল ফাইন্যান্স কোঅপারেটিভ রিসার্চ সেন্টার (ডিএফসিআরসি)’ এর সাথে যৌথভাবে কাজ করবে। এটি শিল্প প্রতিষ্ঠানগুলোকে ‘নির্দিষ্ট ব্যবহার ক্ষেত্র (ইউজ কেস)’ বিকাশের জন্য আমন্ত্রণ জানাবে। যাতে জানা যায়- কীভাবে সিবিডিসি গ্রাহকদের উদ্ভাবনী পেমেন্ট এবং সেটেলমেন্ট পরিসেবা সরবরাহ করতে পারে।

এই পাইলট প্রকল্পের ফলাফলে অস্ট্রেলিয়ায় সিবিডিসি’র চলমান গবেষণার আকাঙ্ক্ষা এবং সম্ভাব্যতা বেরিয়ে আসবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর তথ্যানুযায়ী, বেশ কিছু আইন প্রণয়নের মাধ্যমে চীনসহ প্রায় একশ’টি দেশ সিবিডিসি চালু করার কথা বিবেচনা করছে। বাহামা এরই মধ্যে সেদেশের জনসাধারণের মধ্যে ডিজিটাল মুদ্রার বিতরণ শুরু করেছে।

সিবিডিসি সমর্থকদের মতে, নতুন এই প্রযুক্তি দ্রুত এবং সহজে লেনদেনের জন্য সহায়ক হবে। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে উন্নয়ন ঘটাবে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোকে আর্থিক নীতির ক্ষেত্রে আরও নমনীয় করবে। সূত্র: আল-জাজিরা


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123503 ,   Print Date & Time: Saturday, 2 May 2026, 07:58:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group