• হোম > খেলা > কাতার বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে ব্রাজিল

কাতার বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে ব্রাজিল

  • বুধবার, ১০ আগস্ট ২০২২, ১০:৪২
  • ৫৪৫

 ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে ব্রাজিল। ১৫ সেপ্টেম্বর থেকে অফিসিয়াল জার্সি কেনার সুযোগ পাবে ভক্তরা।

ঐতিহ্য মেনে ব্রাজিলের হোম জার্সি হলুদ রঙের। সাথে আছে সবুজ ও হালকা নীলের বর্ডার। আর প্যান্টের রঙ নীল। অ্যাওয়ে জার্সি নীল রঙের, হাতায় আছে ব্রাজিলের অ্যামাজন বনের দ্রুততম প্রাণী জাগুয়ারের ছাপ। যেটি দিয়ে বোঝানো হয়েছে ব্রাজিলিয়ানদের অদম্য মনোভাবকে। সেই সাথে বন্যপ্রাণী সংরক্ষণে উদ্বুদ্ধ করার মেসেজও দেয়া হয়েছে এর মাধ্যমে।

ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন আর এডারসন মাঠে নামবেন কালো জার্সি পরে। মূল জার্সির পাশাপাশি ট্রেনিং ও ট্রাভেল কিটও রিলিজ করেছে ব্রাজিল। নাইকির অফিসিয়াল পেজে জার্সি প্রি বুকিংয়ের এতো চাপ পড়েছে যে আপাতত বন্ধ হয়েছে সেই সুযোগ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123509 ,   Print Date & Time: Thursday, 16 April 2026, 04:24:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group