• হোম > আইন-অপরাধ > বড়াইগ্রামে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

বড়াইগ্রামে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

  • বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২, ০৯:৪৩
  • ৪৬৬

প্রতীকী ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল হাই (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার ভরতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত রহম পালোয়ানের ছেলে।

জানা যায়, সোমবার দিবাগত মধ্য রাতে সমবয়সী প্রতিবেশী এক নারীকে সে ধর্ষণের চেষ্টা করে। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে এ ব্যাপারে থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার দুপুরে অভিযুক্ত আব্দুল হাইকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123569 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 04:50:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group