• হোম > বিএনপি | রাজনীতি > নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

  • বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২, ১৫:২২
  • ৬৫৭

 ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিতে কয়েক হাজার নেতাকর্মী নয়াপল্টনে উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার পরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা আসা শুরু করেন। দুপুর একটার দিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা দখলে নিয়েছে নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ সিনিয়র নেতারা। সভাপতিত্ব করছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123634 ,   Print Date & Time: Sunday, 17 May 2026, 05:51:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group