• হোম > ঢাকা > উত্তরায় রিকশার গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনেরই মৃত্যু

উত্তরায় রিকশার গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনেরই মৃত্যু

  • শনিবার, ১৩ আগস্ট ২০২২, ১২:৪৯
  • ৪৪০

ফাইল ছবি

রাজধানীর তুরাগে রিকশা গ্যারেজের পাশে ভাঙাড়ি দোকানে বিস্ফোরণে দগ্ধ আটজনের সবাই একে একে মারা গেছেন। শুক্রবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ মারা গেছেন মো. শাহিন (২৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শাহীনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

এর আগে, গত ৬ আগস্ট দুপুরে কামারপাড়ার ওই রিকশার গ্যারেজে বিস্ফোরণ হয়। দগ্ধ ব্যক্তিরা জানিয়েছিলেন, রিকশা গ্যারেজের ভেতর ভাঙারি মালামালের ব্যবসা ছিলো। সেখানে স্ক্র্যাপ মেশিনে চাপ দিয়ে মালামাল এক করা হয়। মালামালের ভেতরে বিভিন্ন স্প্রে বোতল ছিল। হঠাৎ বিস্ফোরণে সেখানে আগুন ধরে যায়। তাতে গ্যারেজে অবস্থান করা সবাই দগ্ধ হন।

ওই গ্যারেজে দগ্ধ ৮ জন হলেন- গ্যারেজ মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২), মো. শাহিন (২৬) এবং মো. আলম (২৩)।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123652 ,   Print Date & Time: Thursday, 19 March 2026, 02:52:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group